শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ব্যাংকে বিশেষ হোম লোন সুবিধা

বিজ্ঞপ্তি   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

উইকন প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে বিশেষ সুবিধা।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের অন্যতম প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করে উইকন প্রোপার্টিসের প্রকল্প থেকে ফ্ল্যাট কিনলে গ্রাহকরা বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে প্রিমিয়াম আবাসন প্রকল্পে বিনিয়োগ এবং নিজস্ব স্থায়ী ঠিকানা গড়ার সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং উইকন প্রোপার্টিসের পক্ষে চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, উইকন প্রোপার্টিসের গ্রুপ চিফ অপারেটিং অফিসার মেজর মো. আমিনুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক উন্নত আর্থিক সমাধান ও মানসম্মত সেবা প্রদানের প্রতিশ্রুতি আরও একবার পুনর্ব্যক্ত করলো, যা আবাসন সংক্রান্ত স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office