শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রাইম ব্যাংকে সর্বোচ্চ ২ শতাংশ কম মুনাফায় হোম লোন-ইনভেস্টমেন্ট ট্রান্সফারের সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রাইম ব্যাংক পিএলসির হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় বিশেষ হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার ক্যাম্পেইন চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা যেকোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে তাদের বিদ্যমান কনভেনশনাল হোম লোন বা ইসলামী হোম ইনভেস্টমেন্ট প্রাইম ব্যাংকের হাসানাহ হোম ইনভেস্টমেন্টে স্থানান্তর করতে পারবেন এবং বিদ্যমান মুনাফা হারের ওপর বছরে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত মুনাফা কম পরিশোধের সুবিধা উপভোগ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ সুবিধা শরিয়াহ-সম্মত হাসানাহ হোম ইনভেস্টমেন্টে রূপান্তর করতে পারবেন। এর ফলে মাসিক কিস্তি কমবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে। অফারের আওতায় গ্রাহকরা প্রতিযোগিতামূলক মুনাফা হার, ঋণ পরিশোধে নমনীয়তা, ব্যক্তিগত আর্থিক পরামর্শ এবং ঝামেলাহীন ট্রান্সফার প্রক্রিয়ার সুবিধা উপভোগ করবেন। এতে গৃহঋণ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হবে। এই ক্যাম্পেইনের লক্ষ্য গ্রাহকদের আর্থিক চাপ কমিয়ে দৈনন্দিন প্রয়োজন ও ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সাশ্রয়ী অর্থ ব্যবহারের সুযোগ সৃষ্টি করা।

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, প্রাইম ব্যাংক সবসময় গ্রাহককেন্দ্রিক আর্থিক সল্যুশন দিতে অঙ্গীকারবদ্ধ। এই হোম লোন ও ইনভেস্টমেন্ট ট্রান্সফার অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের বিদ্যমান কনভেনশনাল বা ইসলামী গৃহঋণ প্রাইম ব্যাংকের হাসানাহ ইসলামী ব্যাংকিংয়ে স্থানান্তর করে বছরে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত মুনাফা হার কমানোর সুবিধা নিতে পারবেন। আমাদের লক্ষ্য গ্রাহকদের আবাসন ঋণ সাশ্রয়ী করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office