বিজ্ঞপ্তি | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসা সেবা গ্রহণে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের গুলশান করপোরেট অফিসে প্রাইম ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।