শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেম # সৈয়দা শাহানাজ পারভীন -এর কবিতা

  |   রবিবার, ৩০ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রেম
সৈয়দা শাহানাজ পারভীন

যে প্রেম বিচলিত করে
নীরবে আঁখি কোনে ঝড়ে অশ্রুবারি
নিহারিকা হারায় নিজ কক্ষপথ,
প্রেম অনলে পুড়ে আদিগন্তে খুঁজে!
দীপ্তিময় তারার নিশিতের সাথী
সে প্রেম কেমনে ভুলে?

নোলা জলে ভরা সমুদ্র
প্রেম হয় তীরের পাথরের সাথে
ক্ষনিকের জন্য আছড়ে পরে বুকে।
প্রতিক্ষার প্রহর – ফিরে পাওয়ার সুখে
প্রেম কি ক্ষণিকের তরে?

মেঘমালা জলকণার প্রেমে পড়ে
তখন মাটির কোল শুঁকিয়ে মরে
জলধারা বৃষ্টি সুখের বারতা ছড়ায়।
শুকনো মাটিতে প্রাণ পায় নতুন ফসল
একি প্রকৃতি প্রেম রূপ?

কচি কিশলয় বৃক্ষের প্রেমে পড়ে
ধীরে ধীরে পরিকক্ক পাতারা বাড়ে
মলয়ের তালে নৃত্য করে।
একদা শুকিয়ে ঝড়ে পড়ে
তাহলে প্রেম স্থায়ী নয়?

পাহাড়ি রাস্তায় লাল কাঁকড়
প্রেমে পড়ে অজানা পথিকের
নরম পায়ে মাড়িয়ে যাওয়া সুখ।
ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ী ঝর্ণা
এ কেমন নিষ্পাপ প্রেম?

প্রেম – প্রেম -প্রেম
কি সুন্দর দুটি অক্ষরের জুঁটি
কত হয় তার সাথে খুনসুঁটি
তবুও প্রেমের লাগি এ বিশ্বপ্রীতি।।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office