| মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
শুধু একবার ভালোবাসি বললেই
ওই দৃষ্টির অগোচরে হারিয়ে
যাবো অনন্তকালের জন্য।
হাজার রঙের আলপনা এঁকে
বাসন্তী রঙের আবীর ছড়িয়ে
দেবো হৃদয়ের উঠোন জুড়ে।
হৃদ গহিনে বাবুইপাখির মতো
ঘর বানানোর যে সাধ ছিল,
শুধু একবার ভোলোবাসি বললেই
তা পূরণ হয়ে যেতো অনায়াসেই।