শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা জনসমুদ্রে পরিণত

ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে পথসভার কার্যক্রম শুরু হয়। এরপর আশপাশের জেলা ও উপজেলা থেকে ১১ দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। বিকেল সাড়ে ৩টায় ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করলে পথসভার মূল কার্যক্রম শুরু হয়।

এ সময় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ১১ দলের স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

লক্ষ্মীপুর থেকে পথসভায় যোগ দিতে আসা জাবের বলেন, গত ছয় মাসে বিএনপি সরকার মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটের কারণে যাতায়াত খরচ বেড়েছে। তীব্র গরমের মধ্যেও লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। এসব কারণে তিনি ১১ দলের লংমার্চে অংশ নিতে এসেছেন।

মাইনুল নামের এক জামায়াত কর্মী বলেন, ‘আজকের লংমার্চে ১১ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। এ কারণে পথসভাটি মহাসমাবেশে পরিণত হয়েছে।’

এদিকে পথসভাকে কেন্দ্র করে মহিপালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মূল মঞ্চের চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office