শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফ্রান্সে দাঙ্গা: গ্রেফতার ১৩০০

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ০১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রান্সে দাঙ্গা: গ্রেফতার ১৩০০

সংগৃহীত ছবি

১৭ বছরের এক কিশোরের হত্যাকে কেন্দ্র করে গত চারদিন ধরে উত্তাল ফ্রান্স। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তাবাহিনীর সদস্য ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দাফায় সংঘর্ষ হচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩০০ জনকে।

এদিকে দেশটির চারিদিকে সহিংসতার আগুন জ্বলে ওঠা নিয়ে আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। আর তার জন্যই নাকি নতুন করে বাহিনী ও সাঁজোয়াযান মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতার জেরে ৪৯২টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয় প্রায় দু’হাজার গাড়ি। এ ছাড়াও বহু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে এক ১৭ বছরের তরুণকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সেই ঘটনার জেরেই ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্যসহ একাধিক অভিযোগে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। জ্বলছে বহু দোকান, ইমারত। লুট করা হয়েছে বন্দুকের দোকানও।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিক্ষোভকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ প্রজন্ম। আর তাই নিজের সন্তানদের সহিংসতা থেকে থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office