শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০

বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চে গাইবেন অস্কারজয়ী এ আর রহমান

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৮ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শতাধিক সফরসঙ্গী নিয়ে সংগীত জগতের মহাতারকা এ আর রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।

অস্কারজয়ী এ শিল্পী সুরের মোহনা ছড়িয়ে দিতে অনুষ্ঠানের মঞ্চে উঠবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো দুটি গান মঞ্চে সরাসরি প্রথবারের মতো গাইবেন এ আর রহমান।

বাংলাদেশী গীতিকার জুলফিকার রাসেল, বাংলা ও হিন্দি ভাষাতে গানগুলো লিখেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকতে পারেন।
উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। তবে গানটি আজ সরাসরি মঞ্চে গাইবেন তিনি। এ গানের সঙ্গে ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও প্রথমবারের মত গাইতে পারেন এ আর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। বিকেল পৌনে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। তবে সঙ্গীতপিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারিত টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন ।

স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থলে হাজির হওয়ার কথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ কনসার্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office