শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৯ হাজার বার কোরআন খতম

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম সম্পন্ন হয়।

বুধবার দিবসটি উদযাপনে খুলনা জেলা স্টেডিয়ামে ছিল মূল আয়োজন। সেখানে বিকালে উপস্থিত হয় ৬৬৬৬ আলেম, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে আসরের নামাজ আদায় করেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহিদ সদস্য এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া ৩০ লাখ শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এ সময় জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে খুলনা জেলার এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার ২০০ মসজিদের মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক মানুষ এই দোয়ায় একত্রে অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এসএম কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএস শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন খুলনা টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু সালেহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office