শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের সাথে বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় পারফেক্ট ইলেকট্রনিক্সের হেড অফিসে নাজমী জান্নাতের জন্মদিন উদযাপন বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনৈতিক কার্যক্রম ও সংস্কার সঠিক পথে আছে : অর্থমন্ত্রী জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ইউনানের বাজারে পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ইউনানের বাজারে পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান

বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ এবং ইউনানসহ চীনের বাজারে বাংলাদেশের হোমটেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম।

ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-ইউনান বাণিজ্য ও বিনিয়োগ সংলাপে’ তিনি গতকাল এ আহ্বান জানান। সংলাপে ৩০ সদস্যের চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল এবং বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

খোরশেদ আলম বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও সামগ্রিক জ্বালানি চাহিদা পূরণেও চীনা প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

সংলাপে লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থা, আমদানি-রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, এলিভেটর, ভবন নির্মাণ প্রযুক্তি, বৈদ্যুতিক সরঞ্জাম, অ্যালুমিনিয়াম, ব্যবসা-বাণিজ্য ও খুচরা বিক্রয়সহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সংলাপটি সঞ্চালনা করেন বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের।

লানচাং-মেকং উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক লিউ জিয়েই ইউনানের ‘থ্রি ফ্রিজ অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ নীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ নীতির আওতায় বিদেশি ব্যবসায়ীদের বিনামূল্যে বন্ডেড গুদাম, প্রদর্শনী স্থান ও অনলাইন মার্কেটপ্লেস ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি লজিস্টিকস, কাস্টমস ছাড়পত্র ও পরিবহন ব্যবস্থায় বিভিন্ন সুবিধা দেওয়া হয়।

তিনি জানান, এসব সুবিধার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা চীনের বাজারে তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বিতরণের সুযোগ পেতে পারেন।

উন্মুক্ত আলোচনায় বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে, বিশেষ করে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে, বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

এছাড়া ইলেকট্রনিকস, সৌর ও নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন ও অটোমোবাইল যন্ত্রাংশ, টেক্সটাইল ও তৈরি পোশাক, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, সেমিকন্ডাক্টর, লজিস্টিকস, লাইট ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রপাতি খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।

অংশগ্রহণকারীরা ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়ন, এলপিজি ও জ্বালানি, শিক্ষা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

সংলাপের শেষে বিসিসিসিআই এবং চুয়াংছি বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, ব্যবসায়িক যোগাযোগ সহজ করা এবং যৌথ বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ চিহ্নিত করাই এ সমঝোতা স্মারকের লক্ষ্য।

অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office