শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার নোয়াখালী জেলা পরিষদের প্রশাসকের সাথে বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় পারফেক্ট ইলেকট্রনিক্সের হেড অফিসে নাজমী জান্নাতের জন্মদিন উদযাপন বৈশ্বিক সংকটের মধ্যেও অর্থনৈতিক কার্যক্রম ও সংস্কার সঠিক পথে আছে : অর্থমন্ত্রী জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

দেশে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ফিরলেন কার্যক্রম নিষিদ্ধ প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকী

দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গুঞ্জন রয়েছে, স্থানীয়ভাবে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে সুসংগঠিত করতে এবং আসন্ন ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দেশে না ফিরলেও সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে হঠাৎ করে তাঁর দেশে ফেরা নিয়ে ভাটেরা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল আলম সিদ্দিকী দীর্ঘ চার দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সেখানে তিনি দীর্ঘদিন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৫ আগস্টের পূর্বে বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে তাকে কোরআন তেলাওয়াত ও বক্তব্য দিতে দেখা গেছে। বিগত সময়ে তিনি যখন দেশে আসতেন তখন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের সকল কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। এমনকি আওয়ামীলীগের এমপি-মন্ত্রী, উপজেলা-জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে তোলা সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। বিশেষ করে গত বিতর্কিত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের নির্বাচনী প্রচারণায় হাতে লিফলেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। বর্তমানেও সেই ছবিগুলো তাঁর ফেসবুক টাইমলাইনে সয়লাভ রয়েছে।

এ বিষয়ে সাইফুল আলম সিদ্দিকী শেফুল মুঠোফোনে বলেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করার খবরটি ভিত্তিহীন। মূলত আমার জন্মমাটি ভাটেরা ইউনিয়নে নির্বাচন করতে ৪০ বছরের আমেরিকার জীবনে ইতি টেনে দেশে এসেছি। যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করায় আমাকে ধর্ম বিষয়ক সম্পাদক বলে অ্যাখায়িত করা হয়েছে। তিনি আরো বলেন, বিগত সময়ে আমি তিন বার ভাটেরা ইউনিয়নে নির্বাচন করলে আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। এবার আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office