শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

বাংলাদেশে প্রথম এআই–চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার চালু করল এমটিবি

বিজ্ঞপ্তি   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের ব্যাংকিং খাতে নতুন মাত্রা যোগ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রথমবারের মতো চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার— ‘মিতা’ (MTB Intelligent Assistant)। এই ভার্চুয়াল আরএম এমটিবি’র গ্রাহক ও সাধারণ ব্যবহারকারী সবার জন্যই উন্মুক্ত, যা প্রতিটি ব্যবহারকারীকে ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা প্রদান করবে।

‘মিতা’ মূলত একজন মানবসদৃশ ভার্চুয়াল ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার, যার নিজস্ব মুখাবয়ব, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব রয়েছে। প্রচলিত ডিজিটাল ব্যাংকিং সেবার মতো এটি শুধু তথ্যভিত্তিক নয়; বরং ব্যবহারকারীদের সঙ্গে ইন্টার‌্যাকটিভ বাটন বা সরাসরি কথোপকথনের মাধ্যমেও যোগাযোগ করতে সক্ষম।

একজন রক্ত-মাংসের রিলেশনশিপ ম্যানেজার যেভাবে গ্রাহককে সেবা দেন, মিতাও একইভাবে ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং আর্থিক তথ্য ও শিক্ষা প্রদান করে। এটি ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যাংকিং সেবা গ্রহণে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ব্যাংকিং-বহির্ভূত বিষয়েও বন্ধুসুলভ আলোচনা করতে পারে।

এ বিষয়ে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ডিজিটাল উৎকর্ষে এমটিবি’র অবিচল অঙ্গীকারের প্রতিফলন হলো ‘মিতা’। এটি ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। এখন থেকে স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মিতার মাধ্যমে ব্যাংকিং সহায়তা গ্রহণ করা যাবে।”

বর্তমানে এমটিবির এই সেবাটি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.avatar.mutualtrustbank.com) এবং অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ‘MTB NEO’ অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। ভবিষ্যতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে আরও উন্নত করে নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে এমটিবির।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office