শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ব্রাজিল

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ব্রাজিল আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন ব্রাজিলের একটি বাণিজ্য প্রতিনিধি দল। ঢাকায় দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা এতে নেতৃত্ব দেন।

বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ উর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ জানান, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য ব্রাজিল বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী।

তিনি বলেন, ব্রাজিলে সেরা মানের তুলা উৎপাদিত হয়। ব্রাজিল বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের এ তুলা রপ্তানি করে। রপ্তানি দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরো অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে চায়।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে ব্রাজিল বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে।

সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office