শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাংলাদেশ এখন বিশ্ব শান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: ওআইসি মহাসচিব

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ড. ইউসুফ আল ওথাইমিন। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বে বাংলাদেশকে শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা’র (ওআইসি) সেক্রেটারি জেনারেল (মহাসচিব) ড. ইউসুফ আল ওথাইমিন। আজ শনিবার (২০ মার্চ) ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার চতুর্থ দিনে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. ইউসুফ আল ওথাইমিন তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের কথা। এরপর বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ওআইসির সদস্যপদ লাভ করার কথা। সে বছর সংস্থাটির দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর অংশগ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

ওআইসির সেক্রেটারি বলেন, নতুন স্বাধীন দেশ বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্নকে এখন বাস্তবে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব শান্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ফ্রান্সের সিনেটর ও ইন্টার পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ ফর সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জেকোলিন ডেরোমেডির ভিডিও বার্তা প্রচার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office