শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘মায়ার জঞ্জাল’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ ছবিটি। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দুই বাংলায় ব্যাপক সাড়া পড়েছে। দর্শকদের মধ্যে এই চলচ্চিত্র দেখার তুমুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। সব মিলিয়ে বছরের অন্যতম আলোচিত ছবির তালিকায় এটি জায়গা করে নেবে বলে আশাবাদী নির্মাতারা।

‘ফড়িং’ খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ ছবির মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকার সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। অতিথি তালিকায় দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন। দুর্দান্ত অভিনয়, চমৎকার গল্প গাঁথুনি এবং নির্মাণের ভূয়সী প্রশংসা করেছেন তারা।

প্রযোজক জসীম আহমেদ জানিয়েছেন, আজ (২২ ফেব্রুয়ারি) কলকাতার নন্দনে ছবিটির আরেকটি বিশেষ প্রদর্শনীতে থাকবেন তিনি। এখানে প্রেস মিটে অংশ নেবেন ছবিটির অভিনয়শিল্পী সোহেল মণ্ডল, ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, কমলিকা ব্যানার্জি এবং পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।

প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনস জানিয়েছে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ‘মায়ার জঞ্জাল’। ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, কেরানীগঞ্জের লায়নস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম, বগুড়ার মধুবন, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি এবং শঙ্খ প্রেক্ষাগৃহে এর প্রদর্শনী চলবে।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপি করিমের। এতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। ১৯ বছর পর আবারও রুপালি পর্দায় নিজেকে দেখতে মুখিয়ে আছেন জনপ্রিয় এই তারকা।

ইন্দ্রনীল রায়চৌধুরী ও ঋত্বিক চক্রবর্তীর সম্মিলন এবং দারুণ গল্প ও চরিত্রের ‘মায়ার জঞ্জাল’ দিয়ে চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অপি করিম। এতে তার চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সে।

সোমার স্বামী চাঁদু চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল মণ্ডল। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা, কমলিকা ব্যানার্জি প্রমুখ। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী নিজেই। ‘মায়ার জঞ্জাল’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office