শিরোনাম
জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর লালন শাহের মাজারের ভেতর থেকে বোমা উদ্ধার : পুরো এলাকায়জুড়ে আতঙ্ক আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম চট্টগ্রাম কমার্স কলেজের পরিত্যক্ত ভবনে মিলল থানা লুটের অস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির আলোচনা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু
অর্থনীতি ডেস্ক

বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে সমঝোতা স্মারক সই

  |   সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। শনিবার ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের অন্যতম লক্ষ্য বাংলাদেশে চীনা প্রতিষ্ঠান ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠা করা।

বিসিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে এক বছর মেয়াদের এই এমওইউতে স্বাক্ষর করেন বিসিসিসিআইর ভারপ্রাপ্ত মহাসচিব আল মামুন মৃধা এবং সিইএবির ভাইস প্রেসিডেন্ট হ্যান জিংচাও। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা এবং সিইএবি সভাপতি কে চাংলিয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতার মাধ্যমে দুই সংগঠন শুধু যোগাযোগ ও সহযোগিতা বাড়াতেই কাজ করবে না; চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এগিয়ে নেওয়া, দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে সহায়তা করবে। এ উদ্দেশ্যে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হবে এবং এর অধীনে যৌথ ফোরামে আলোচনা ও মতবিনিময় হবে। এ ফোরামে নিয়মিত আলোচনার মাধ্যমে বিদ্যমান ও সম্ভাব্য বাণিজ্য বিরোধের নিষ্পত্তি হবে। ভিসা প্রক্রিয়াকরণ, ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, বাংলাদেশে চীনা ব্যাংক স্থাপন, মুক্ত বাণিজ্য অঞ্চল, আইনি পরামর্শ, বিনিয়োগকারীদের সহায়তা, প্রচার ইত্যাদি বিষয়ে কাজ করবে। সহযোগিতার অন্যান্য ক্ষেত্রের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের সংশ্নিষ্ট বিভাগ, চীনা দূতাবাস এবং স্থানীয় ও বিদেশি ব্যবসায়ী চেম্বারের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং উভয় সংগঠনকে সংশ্নিষ্ট আইন, বিধি-বিধান বুঝতে ও মানতে সহায়তা করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office