শিরোনাম
জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর লালন শাহের মাজারের ভেতর থেকে বোমা উদ্ধার : পুরো এলাকায়জুড়ে আতঙ্ক আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম চট্টগ্রাম কমার্স কলেজের পরিত্যক্ত ভবনে মিলল থানা লুটের অস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির আলোচনা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু

নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

‘রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনের ৭১ নম্বরে অবস্থিত এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। নাগরিকদের দোরগোড়ায় স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

নতুন এ সেবা কেন্দ্র থেকে নাগরিকেরা সম্পূর্ণ বিনামূল্যে নামজারি আবেদন দাখিল, কোর্ট ফি ও ডিসিআর ফি প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং মৌজা ম্যাপের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাবেন।

এছাড়া ‘ভূমি’ মোবাইল অ্যাপসহ অন্যান্য অনুমোদিত অনলাইন ও স্বয়ংক্রিয় ভূমিসেবা গ্রহণে সহায়তা দেওয়া হবে। ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শও দেওয়া হবে কেন্দ্রটি থেকে। এর মাধ্যমে ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব হবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office