শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাংলাদেশ থেকে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ থেকে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। আজ এক হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি,সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি হজ ফ্লাইটে মোট ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদী আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ২৪ জনের নামে ভিসা ইস্যু হয়েছে। বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা আবদুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে হজ চিকিৎসক দলের উপদলনেতা এবং হজ আইটি দলের দলনেতা মক্কায় অবস্থিত হাসপাতালগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ থেকে আগত ভর্তিকৃত হজযাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।

সৌদি আরবে সর্বমোট ৩ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২ জন ও মদিনায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৪ হাজার ৩৮৯ জন চিকিৎসা নিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ৯ মে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office