শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন।

আজ বুধবার ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

গাজীপুরে ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্রির মহাপরিচালক সভাপতিত্ব করেন। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপাস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা।

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রির বর্তমান কার্যক্রম, সাফল্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির ভূমিকার প্রশংসা করেন।

মতবিনিময় সভা শেষে সফররত প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রিয় গবেষণাগার, জিন ব্যাংক এবং রাইস মিউজিয়াম পরিদর্শন করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office