শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ রিফাইন্যান্সিং চুক্তি

বিজ্ঞপ্তি   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিমের আওতায় একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

রবিবার (১৮ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির ফলে রপ্তানিমুখী এবং আমদানি বিকল্প শিল্পখাতের উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন। টিডিএফ স্কিমের আওতায় যোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে, যা শিল্পখাতে প্রযুক্তির আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office