শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ৫০০ মিলিয়ন ডলার চেয়েছে বিশ্বব্যাংকের কাছে

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আ হ ম মোস্তফা কামাল

বাজেট বাস্তবায়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংকের কাছে ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর লক্ষ্যে ছাত্রীদের জন্য প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রকল্প এবং করোনার প্রভাব মোকাবিলায় বাজেট সাপোর্ট হিসেবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিশ্বব্যাংক-আইএমএফের চলমান ‘স্প্রিং মিটিং ২০২১’-এ অংশ নিয়ে সোমবার (৫ এপ্রিল) রাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী। পানি সরবরাহ ও স্যানিটেশন, পরিবহন, নদীকেন্দ্রিক পর্যটনের উন্নয়নে টেকসই পরিবেশবান্ধব অবকাঠামো তৈরি এবং সুশাসন প্রতিষ্ঠায় পরিবেশগত উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য প্রস্তাবিত ‘ইকোলজিক্যাল রিস্টোরেশন সাপোর্ট টু রিভার্স অ্যান্ড ক্যানালস অ্যারাউন্ড ঢাকা’ প্রকল্পেও সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী।

জানা গেছে, বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত এ সভায় বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফার। যুক্ত ছিলেন মার্সি মিয়াং টেম্বন। অপরদিকে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে যুক্ত ছিলেন অর্থ সচিব রউফ তালুকদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

অর্থমন্ত্রী চলমান করোনা মহামারির কারণে দেশের ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক ও সামাজিক খাত সচল রাখার লক্ষ্যে প্রোগ্রামেটিক জবস ডেভলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) প্রকল্পের আওতায় সাপোর্ট এবং কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্যও বিশ্বব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখন কমবেশি ভালো অবস্থানে রয়েছে। এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা প্রধানমন্ত্রী শুরুতেই অনুধাবন করতে পেরে দেশের সব ধরনের অর্থনৈতিক স্তরের মানুষের জন্য একের পর এক (এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার) ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণার ব্যবস্থা করেছেন। ইতিহাসে যা একটি বিরল সাহসী পদক্ষেপ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office