শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাবান্ধা বন্দর দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালের রাষ্ট্রদূতের

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে সুতা আমদানির প্রস্তাব দিয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, নেপাল থেকে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে খরচ অনেক সাশ্রয় হবে।

বৃহস্পতিবার সকালে উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে দেশের চতুর্দেশীয় এই স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে আলোচনা হয়। উভয় দেশের ব্যবসায়ীক সুবিধা আর সহজতর করতে বাংলাবান্ধা স্থলবন্দর হতে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল হতে পাথর আমদানি করার দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান, তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের জিএম হাবিবুর রহমান, ইমিগ্রেশন ওসি নজরুল ইসলামসহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office