শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য বাড়াতে চায় মেক্সিকো

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল এবং ফিনটেক খাতে বড় সম্ভাবনা দেখছে উভয় দেশ। সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সঙ্গে এক বৈঠকে নয়াদিল্লিতে মেক্সিকো দূতাবাসের রাষ্ট্রদূত ফেডেরিকো সালাস লৎফে এসব কথা বলেন। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মেক্সিকোর রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য সম্প্রসারণ এবং বৈচিত্র্যকরণের মাধ্যমে বাংলাদেশ-মেক্সিকো অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর সুযোগ রয়েছে। অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, ফিনটেক প্রভৃতি খাতে বড় সম্ভাবনা দেখছে মেক্সিকো। তিনি বলেন, বৈশ্বিক অটোমোবাইল বাজারের অন্যতম জোগানদাতা হলো মেক্সিকো। এ শিল্পে মেক্সিকোর অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের সঙ্গে বিনিময়ে তাঁরা আগ্রহী। বাংলাদেশি উদ্যোক্তাদেরও মেক্সিকোতে ব্যবসা স্থাপনের আহ্বান জানান ফেডেরিকো সালাস লৎফে।

এফবিসিসিআইর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটের বিষয়ে মেক্সিকোর প্রতিনিধি দলকে অবহিত করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আয়োজনে মেক্সিকোর ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি বলেন, তিন দিনের সামিটে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে আলোকপাত হবে।
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মেক্সিকোর ব্যবসায়ীদের এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবীর, এস. এম. শফিউজ্জামান, আবু হোসেন ভূঁইয়া রানু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য।
এদিকে বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের জনপ্রিয় ও বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাংক মিতসুবিশি ইউএফজি ফাইন্যান্সিয়াল গ্রুপ বা এমইউএফজি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ প্রতিনিধি দল। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং দক্ষিণ এশীয় অঞ্চলের বৈদেশিক বিনিয়োগ বিভাগের প্রধান গৌরব ভাগাত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office