শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ার্নের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন মুলার

খেলা ডেস্ক   |   বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বায়ার্নের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করলেন মুলার

সংগৃহীত ছবি

অভিজ্ঞ জার্মান এ্যাটাকার থমাস মুলার বায়ার্ন মিউনিখের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। বেভারিয়ান্স ক্লাবটি এক বিবৃতিতে ক কথা জানিয়েছে।

এ সম্পর্কে মুলার এক বিবৃতিতে বলেছেন, ‘এফসি বায়ার্নের সাথে আরো কিছুদিন থাকতে পেরে আমি দারুন খুশী। ক্যারিয়ারের বাকি সময়টা এই ক্লাবের হয়ে কাটিয়ে দিতে চাই। আমি জানি এই যাত্রায় পুরো দল আমাকে দারুনভাবে সহযোগিতা করেছে।’

এ মৌসুমের শেষে বায়ার্নের সাথে মুলারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল।

বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টওর ক্রিস্টোফ ফ্রেয়াড বলেছেন মাঠ ও মাঠের বাইরে মুলার একজন সত্যিকারের নেতা। সবসময়ই সে অন্য খেলোয়াড়দের জন্য একজন রোল মডেল হিসেবে নিজেকে প্রমান করেছেন। পুরো দলে তার মত একজন মূল্যবান খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে।’

এ মৌসুমে বেশ কয়েকবার অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন মুলার। তারপওর কোচ থমাস টাচেলের বিবেচনায় ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ এ্যাটাকার খুব একটা মূল দলে খেলার সুযোগ পাননি। এ পর্যন্ত মাত্র লিগে পাঁচ ম্যাচে তিনি মূল একাদশে খেলেছেন।

বেভারিয়ান্স জায়ান্টদের হয়ে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুলার। ২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে নিজ শহরের ক্লাব টিএসভি পাহেলের থেকে বায়ার্নে যোগ দেবার পর দুই দশকেরও বেশী সময় এখানে কাটিয়ে দিয়েছেন। দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মুলার এ পর্যন্ত ১২টি বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। বায়ার্নের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৬৮৪ ম্যাচে ২৩৭ গোল করা ছাড়াও ২৬১টি এ্যাসিস্ট করেছেন।

সাবেক গোলরক্ষক সেপ মায়ার শুধুমাত্র তার থেকে বেশী ম্যাচ খেলেছেন। এছাড়া গার্ড মুলার (৫৬৮) ও রবার্ট লিওয়ানদোস্কি (৩৪৪) বায়ার্নের জার্সিতে তার থেকে বেশী গোল করেছেন।

২০১০ সালের মার্চে জার্মান জাতীয় দলে প্রথম ডাক পান। আর্জেন্টিনার বিপক্ষে ঐ ম্যাচটিতে জার্মানী ১-০ গোলে পরাজিত হয়েছিল। এরপর থেকে এ পর্যন্ত ১২৬টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৪৫টি। ২০১৪ সালে ব্রাজিল বিশ^কাপে শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন মুলার।

২০২২ কাতার বিশ^কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার পর মুলারও জার্মানীর জার্সি তুলে রাখেন। চারবারের বিশ^ চ্যাম্পিয়নদের হতাশাজনক বিদায়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ছিলেন। যদিও সেপ্টেম্বরে আবারো তিনি জাতীয় দলে ফিরে আসেন। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন। সাবেক বায়ার্ন বস জুলিয়ান নাগলনম্যানের অধীনে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে আগামী বছর ঘরের মাঠে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান।

এর আগে নভেম্বরে মুলারের অধিনায়ক ও দীর্ঘদিনের সতীর্থ ৩৭ বছর বয়সী ম্যানুয়ের নয়্যারও বায়ার্নের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office