শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাহরাইনে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদের ইফতার

বিশেষ প্রতিনিধি   |   বুধবার, ১২ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইন এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীর গুমের ৯ বছর পূর্তিতে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল হাই রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরফদার।

গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ কাজি হাসান। প্রধান বক্তা ছিলেন সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইন এর সাংগঠনিক সম্পাদক হাসানুল হক চুন্নু।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নেতা খোরশেদ আলম মজুমদার, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী বিএনপি ঐক্য পরিষদ বাহরাইন এর প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা চিকন আহমেদ, মতিউর রহমান চুনু ও আবু বক্কর, সিনিয়র সহ-সভাপতি কবির আহমেদ, ‌আব্দুল করিম তালুকদার, আরিফুল হক ও কালা মিয়া চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ফজলু মিয়া।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও উনার দীর্ঘায়ু কামনা করেন এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিষদের উপদেষ্টা জামাল আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office