শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালেবান : জাতিসংঘ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। ফাইল ছবি

তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কর্মকর্তার বরাতে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে তালেবান যোদ্ধাদের হাতে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে। বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অননুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়।

বিক্ষোভ চলাকালে এক তরুণসহ অন্তত চার জনের মৃত্যুর কথা জানান এ কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কাভার করেছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ উঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, তালেবানরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে।
সূত্র : দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office