শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সভা আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সকল সদস্য, বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মীর নাছির হোসেন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিশেষভাবে উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত বিআইএ’র বার্ষিক প্রতিবেদনে বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২৪ সালের অডিট রিপোর্ট অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office