শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

বিএনপি মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাত

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৬ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি মহাসচিবের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাত

সংগৃহীত ছবি

বৃটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সাক্ষাত করেছেন। বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

মহাসচিবের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বি-পাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও এসময় আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং এর বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেক টাকা ইউকেতে পাচার হয়েছে, সেখানে অনেকের নামও এসেছে, এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারে যাওয়া ও একটি জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশ আসার বিষয়ে তারা (যুক্তরাজ্য) জানতে চেয়েছে।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে তা আলোচনা হয়েছে। একই সাথে ১৫/১৬ বছরে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলার বিষয় আলোচনা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ডেলিগেশন আসছে এবং এই বিষয়টা আমরা কিভাবে এ্যাড্রেস করছি তা জানতে চেয়েছে। দেশের ভেতরে বিচারের বিষয়টাও তারা জানতে চেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office