শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি

বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন-পোষণের কারণেই বিএনপি মূলধারার রাজনীতি থেকে ছিটকে পড়ছে।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশবিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ওবায়দুল কাদের বলেন, লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জ্বলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে। বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।

ওবায়দুল কাদের বলেন, এ দেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল। উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটার বিহীন নির্বাচন ও ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এ দেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতিতে অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে। এ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ।

দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয় বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, বিএনপি তো পারেইনি, উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়। বিতর্কিত করতে চায় দেশের নির্বাচনব্যবস্থাকে।
বিদেশে বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবার উন্মোচন করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে বিদেশে অর্থ বিনিয়োগ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office