শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিএসএমএমইউ ও ইউজিসির মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএসএমএমইউ ও ইউজিসির মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মোহাম্মদ হাফিজুর রহমান এবং ইউজিসি’র পক্ষে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান এ সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় ইউজিসি’র কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দের জন্য নির্দিষ্ট ফি-র বিনিময়ে রেজিস্ট্রেশন নাম্বারযুক্ত একটি হেলথ্ কার্ড/চিকিৎসা সেবা বই বিএসএমএমইউ কর্তৃপক্ষ ইস্যু করবে।

এই হেলথ্ কার্ডের মাধ্যমে ইউজিসি’র কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়াও, হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ইউজিসি’র কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য কেবিন/ হাসপাতালের বেড এর তালিকা নির্ধারন করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান খান, ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো: ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো:গোলাম দস্তগীর, বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office