শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিকাশে মোবাইল রিচার্জে ১৬ জন পেলেন বিশ্বকাপের টিকিট

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিকাশে মোবাইল রিচার্জে ১৬ জন পেলেন বিশ্বকাপের টিকিট

সংগৃহীত ছবি

বিকাশ থেকে মোবাইল ফোন নম্বরে রিচার্জ করে এ পর্যন্ত ১৬ জন গ্রাহক পেলেন ভারতে গিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ দেখার টিকিট। সঙ্গে থাকছে বিমানে যাওয়া-আসা এবং হোটেলে থাকার খরচও। পাঁচ সপ্তাহব্যাপী চলা এ ক্যাম্পেইনে সব মিলিয়ে মোট ৪০ জন পাবেন এ সুযোগ।

সম্প্রতি দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান কার্যালয়ে পাঁচ সপ্তাহব্যাপী চলা ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের হাতে পুরস্কারের ভাউচার তুলে দেন বিকাশের ইভিপি এবং হেড অব ব্র্যান্ড আশরাফ উল বারী। এসময় উপস্থিত ছিলেন বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ সরাসরি মাঠে বসে দেখার সুযোগ করে দিতেই ক্যাম্পেইনটি নিয়ে আসে বিকাশ। ২০ আগস্ট শুরু হওয়া এ ক্যাম্পেইনে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নম্বরে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জ করে প্রতি সপ্তাহে ৮ জন করে পাঁচ সপ্তাহে মোট ৪০ জন গ্রাহক পাচ্ছেন এ সুযোগ।

দ্বিতীয় সপ্তাহের বিজয়ীরা হলেন- তুষার কুমার সাহা, মো. আমিনুল হক, মোহম্মদ আব্দুল ওয়াদুদ, আর কে এম মোহসেনুজ্জামান, রফিকুল ইসলাম, লিটন হাওলাদার, রুহুল আমিন, মো. ইমরান হাসান। এদিকে প্রথম সপ্তাহের দুই বিজয়ী – শরিফুল ইসলাম ও পরাগ বড়ুয়া – দ্বিতীয় সপ্তাহের বিজয়ীদের সঙ্গে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া প্রথম সপ্তাহে বিজয়ী ছয় গ্রাহক ইতোমধ্যে তাদের পুরস্কার বুঝে নিয়েছেন।

ম্যাচ টিকিটের পাশাপাশি বিজয়ীরা পাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকিট এবং দুই রাতের জন্য হোটেল বুকিং। ক্যাম্পেইনটি চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধুমাত্র একবারই মনোনীত হবেন।

বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকিটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। অন্যদিকে, সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকরা। বিকাশের মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১ হাজার ৫০০ বার।

প্রতি সপ্তাহের বিজয়ীদের সঙ্গে শুধুমাত্র বিকাশের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে (বিকাশ হেল্পলাইন ১৬২৪৭) সরাসরি যোগাযোগ করা হবে (সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে)। একাধিক গ্রাহক সমান সংখ্যক সর্বাধিক রিচার্জ করলে, দ্রুততম রিচার্জকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন।

ক্যাম্পেইনটির বিস্তারিত জানা যাবে বিকাশের সোশ্যাল মিডিয়া পেজগুলোসহ ওয়েবসাইটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office