শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিচার ব্যবস্থায় সংস্কার আনছে সৌদি আরব

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি

বিচার ব্যবস্থার দক্ষতা ও অখণ্ডতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। খবর রয়টার্সের।

সোমবার যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ উদ্দেশ্যে নতুন এক সেট খসড়া আইন অনুমোদনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এ পদক্ষেপের মাধ্যমে লিখিত আইনের দিকে যাত্রা শুরু করবে সৌদি আরব।

এখনো সৌদি আরবের কোনো লিখিত সমন্বিত আইনি পদ্ধতি নেই। রক্ষণশীল দেশটিকে আধুনিকতার পথে নিয়ে আসতে ধারাবাহিক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ যুবরাজের উদ্ধৃতি দিয়ে বলেছে, পারিবারিক আইন, নাগরিক লেনদেন আইন, বিবেচনামূলক নিষেধাজ্ঞা আইন ও সাক্ষ্য আইন- এই চারটি নতুন আইন বর্তমানে চূড়ান্ত করা হচ্ছে, তবে চূড়ান্ত অনুমোদনের আগে এগুলো মন্ত্রিসভা ও প্রাসঙ্গিক সংস্থাগুলোর পাশাপাশি শুরা কাউন্সিলের কাছেও জমা দেওয়া হবে।

এক বিবৃতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, নতুন সংস্কার নতুন ধারার প্রতিনিধিত্ব করে। এর মাধ্যমে মামলার রীতি ও তদারকির পদ্ধতিগুলোর নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। আর ন্যায়বিচারের নীতিগুলো অর্জনের ভিত্তি হিসেবে কাজ করবে এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office