শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বিদেশযাত্রীদের জন্য লকডাউনেও অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে ওই ফ্লাইটে চড়তে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

বিমান বাংলাদেশের বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটের নিয়মিত ফ্লাইট বাতিল ঘোষণা করছে।

তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটসমূহে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা শুধু যাতায়াতের সুযোগ পাবেন।

বিমান জানিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিলকৃত ফ্লাইটসমূহের টিকিটধারী যাত্রীরা বিদ্যমান টিকেটের মাধ্যমে কোনও প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য বিমানের কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমান ওয়েব সাইটঃww w.biman-airlines.com ফেইসবুক: https:/www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour এ-ও আপডেট তথ্য থাকছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office