শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে নতুন নির্দেশনা বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে নতুন নির্দেশনা বিএসইসির

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে বিদেশি শেয়ারহোল্ডারদের ঘোষিত বা অনুমোদিত লভ্যাংশ পাঠাতে সংশ্লিষ্ট কোম্পানিকে নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বা অনুমোদিত লভ্যাংশ পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়ডেন্স-(ডিটিএ) সার্টিফিকেট নিতে হবে। এই সনদ পাওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের মধ্যেই বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে হবে।

 

এ ছাড়া স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পর প্রিলিমিনারি ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কোম্পানির জন্য প্রতিবেদন দাখিলের সময়সীমাও বেঁধে দিয়েছে বিএসইসি। লভ্যাংশ পাঠানোর ৩০ দিনের মধ্যে ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করতে হবে।

বিএসইসির এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ ও এর পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office