শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিদেশ সফরে অনুমতি পেলেন না তিন ডেপুটি গভর্নর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের বিদেশ সফরের অনুমতি আটকে গেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। গত জুলাই থেকে নভেম্বরে অনুষ্ঠিত চারটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও সরকারি আদেশ (জিও) না পাওয়ায় কেউই বিদেশে যেতে পারেননি। মঙ্গলবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চারটি সফরের মধ্যে দুটিতে অংশ নেওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের। বাকি দুটিতে অংশ নেওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, গভর্নর এবং ডেপুটি গভর্নরদের বিদেশ সফরে যেতে হলে অর্থ উপদেষ্টার অনুমোদন এবং পরবর্তীকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারি আদেশ প্রয়োজন। তবে বাকি কর্মকর্তারা বিদেশ সফরের অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকেই পান।

গত জুলাইয়ে মরক্কোয় ইসলামি অর্থায়ন ব্যবস্থা নিয়ে আইএফএসবি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়ার জন্য ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের নামে জিও চাওয়া হলেও শেষ পর্যন্ত আদেশ জারি হয়নি।

সেপ্টেম্বরে ফ্রান্সে ডিজিটাল লেনদেন ও কার্ড ব্যবস্থাপনা নিয়ে একটি কর্মশালায় যোগ দেওয়ার কথা ছিল ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর। ভারতীয় একটি প্রতিষ্ঠানের অর্থায়নে এই সফর হওয়ার কথা থাকলেও সরকারি অনুমতি না মেলায় তিনিও যেতে পারেননি।

নভেম্বরে একই ধরনের আরও দুটি সুযোগ হাতছাড়া হয়। যুক্তরাষ্ট্রে আইএমএফের একদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার মনোনয়ন পান ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। আইএমএফ খরচ বহন করতে রাজি থাকলেও জিও না থাকায় সফরটি বাতিল হয়।

একই মাসে চীনে আইএমএফের আরেকটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ ছিল ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের। এখানেও সরকারি অনুমতি না থাকায় সফরটি শেষ পর্যন্ত স্থগিত হয়।

বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের বিদেশ সফরের ফাইল অনুমোদনে অতিরিক্ত সময় নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে আন্তর্জাতিক কর্মসূচিতে কেন্দ্রীয় ব্যাংকের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office