শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিপিএলে বাংলাদেশিদের মধ্যে যে রেকর্ড এখন শান্তর

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কোটায় খেলে, লর্ড আরও কত বিশেষণ তার নামের পাশে। চুপ থাকতে থাকতে একবার অভিমান করে বলেই ফেলেছিলেন, গোটা দেশের বিরুদ্ধে খেলতে হয় আমাকে। এতক্ষণে হয়তো বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে। নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন টাইগার এ বাঁহাতি ওপেনার।

এবারের বিপিএলটা অনেক ক্রিকেটারের জন্যই নিজের সামর্থ্য জানান দেওয়ার মঞ্চ ছিল। গত আসরে দল না পাওয়া নাসির হোসেন যেমন লাইমলাইট কেড়ে নিয়েছেন নবম আসরে সুযোগ পেয়েই। দল ভালো না করলেও ব্যাট ও বলে বাজিমাত করেছেন নাসির।

এছাড়া অভিজ্ঞ সাকিব আল হাসান ও নাসিরদের পাশাপাশি তরুণ তৌহিদ হৃদয়রাও বাইশগজ মাতিয়েছেন। এদিকে, ব্যাট হাতে দারুণ একটা আসর পার করলেন নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার চলতি আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমেও আরও একবার ঝলক দেখালেন। ৪৫ বল মোকাবিলায় ৯ চার ও এক ছক্কায় ৬৪ রান করেছেন। এবারের আসরে সেরা রান সংগ্রাহকও তিনি।

এদিকে, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিপিএলের এক মৌসুমে ৫০০ রানের রেকর্ড গড়লেন শান্ত।

এর আগে এক মৌসুমে ৫০০ রানের একমাত্র কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোর, ২০১৮-১৯ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে এ কীর্তি গড়েছিলেন তিনি। অবশ্য পরের মৌসুমেও রুশো করেছিলেন ৪৯৫ রান।

নাজমুলের আগে বিপিএলের এক মৌসুমে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। ২০১৯-২০ মৌসুমে ৪৯১ রান করেছিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office