শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বকাপের জন্যই বেঁচে আছি : ওয়ার্নার

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের জন্যই বেঁচে আছি : ওয়ার্নার

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছেন বিশ্বকাপের জন্যই তিনি বেঁচে আছেন। নেদারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি করার পর ৩০৯ রানের রেকর্ড জয়ের পর ওয়ার্নার একথা বলেছেন।

১৫৫তম ওয়ানডেতে খেলতে নেমে ওয়ার্নার ৯৩ বলে ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় ১০৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রান করার পর বিশ^কাপে এটি ছিল তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। এনিয়ে বিশ^কাপের ইতিহাসে তিনি ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন। এতে করে সাবেক সতীর্থ রিকি পন্টিংয়ের পাঁচ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন ও শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যাকে স্পর্শ করেছে। ভারতীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড সাত সেঞ্চুরির থেকে এখন আর মাত্র একটি সেঞ্চুরি দুরে রয়েছেন ওয়ার্নার।

স্টার স্পোর্টসকে ওয়ার্নার বলেছেন, ‘এটা এমন এক মুহূর্ত যার জন্য প্রতিদিন অপেক্ষা করি। আমরা এই বিশ^কাপে খেলার জন্য মুখিয়ে থাকি।

চার বছর পর পর যখন একটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন সেখানে নিজেকে প্রমান করতে সবাই চেষ্টা করে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যা করি সেগুলোকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা এখানে করার চেষ্টা করি। যারা এত বড় মঞ্চে নিজেদের প্রমান করতে পারে তারা সত্যিই বিশেষ খেলোয়াড়।’

ওয়ার্নারের সেঞ্চুরির ইনিংসি অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ বলের বিশ^কাপ রেকর্ড সেঞ্চুরির কাছে চাপা পড়ে গেছে। শুক্রবার ৩৭ বছরে পা রাখতে যাচ্ছেন ওয়ার্নার। ঐ দিন সেঞ্চুরির আনন্দ উদযাপন করতে চান এই অস্ট্রেলিয়ান ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ৬৭২৯ রান সংগ্রহ করেছেন ওয়ার্নার। টেস্টে ইতোমধ্যেই প্রায় সাড়ে আট হাজার রান করে ফেলেছেন। এর মধ্য ত্রিপল সেঞ্চুরিও রয়েছে। টি২০ আন্তর্জাতিক ম্যাচেও ওয়ার্নারের রয়েছে ৩ হাজার রান।

ওয়ার্নার বলেন, ‘এই মুহূর্তে আমরা বর্তমান নিয়ে আছি। ২০ কিংবা ৩০ বছর পর আমি এই মুহূর্তগুলো উপভোগ করবো। তখন এই রান ও রেকর্ডগুলো আমাকে নি:সন্দেহে আনন্দ দিবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office