শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ জেতানোর পরেই শুনলেন বাবার মৃত্যু সংবাদ

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ জেতানোর পরেই শুনলেন বাবার মৃত্যু সংবাদ

সংগৃহীত ছবি

আধঘণ্টার মধ্যেই যেন জীবনের চিত্রটা পালটে গেল ওলগা কারমোনার। প্রথমবারের মত নারীদের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল স্পেন। তিনি সেই ফাইনালে অধিনায়কের ভূমিকায়। ম্যাচের ২৯ মিনিটে গোলও করেছেন। তার ওই গোলের সুবাদে চ্যাম্পিয়নও হয়েছে স্পেন। এতটুক পর্যন্ত ঘটনাই স্মরণীয় হয়ে থাকতে পারতো এই নারী ফুটবলারের জন্য।

কিন্তু স্প্যানিশ অধিনায়কের জীবনের গল্পে রোববারের রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে, বিশ্বকাপ জেতানোর খানিক পরেই জানলেন তার বাবা আর পৃথিবীতে নেই। স্পেন ফাইনালে মাঠে নামার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ওলগা কারমোনার বাবা। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেওয়া বার্তায় জানিয়ে গিয়েছেন, মেয়ের জন্য গর্বিত তিনি।

যদিও খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় পুরো দলের কাছে গোপন রাখা হয় সে খবর। অবশ্য মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন ওলগা। একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন। আর তারপরেই তাকে দেওয়া হয় বাবার মৃত্যুর সংবাদ। ওলগা কারমোনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পেনের ফুটবল ফেডারেশন, ‘এমন গভীর কষ্টের সময়ে ওলগা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাসের অংশ।’

অবাক করা বিষয়, ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলের পর নিজের জার্সি উঁচিয়ে ‘merchi’ শব্দটি দেখান ওলগা। নিজের প্রিয় বন্ধুর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেছিলেন বিশ্বকাপ ফাইনালের গোল। অথচ, ম্যাচ শেষে তাকে শুনতে হয়েছে নিজের বাবার মৃত্যু সংবাদ।

পরে টুইটারে নিজের পোস্টে ওলগা জানিয়েছেন ‘কোনকিছু না জেনেই খেলা শুরুর আগে আমি আমার স্টার (বিশ্বকাপ জয়ের চিহ্ন) পেয়ে গিয়েছিলাম। বাবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সেই টুইটে, ‘আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলেন আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।’

২৩ বছর বয়েসী এই ডিফেন্ডারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। ওলগা, তার পরিবার এবং বন্ধুদের জন্য ‘ভালোবাসা এবং সমবেদনা’ জানিয়েছে ক্লাবটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office