শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাচ্ছেন অশ্বিন?

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাচ্ছেন অশ্বিন?

সংগৃহীত ছবি

লম্বা সময় পর ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও স্পষ্ট করে বললে, প্রায় দেড় বছর পর তাকে ভারতের নীল জার্সিতে দেখা যাবে। ডানহাতি এই স্পিনার নিজেও হয়ত ধরে নিয়েছিলেন, ঘরের মাঠে বিশ্বকাপটা খেলা হচ্ছেনা তার। কিন্তু, শেষ মুহূর্তের পরিস্থিতির পালাবদলে হয়ত বিশ্বকাপে সুযোগ পেয়েও যেতে পারেন অভিজ্ঞ এই স্পিনার।

কদিন আগেই বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতের নির্বাচক অজিত আগারকার। সেখানে ঠাঁই হয়নি তার। তবে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ইনজুরির সুবাদে কপাল খুলে যেতে পারে অশ্বিনের। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তিনি। এরপরেই দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, বিশ্বকাপের জন্যও বিবেচনায় আছেন রবিচন্দ্রন অশ্বিন।

এরইমাঝে দল ঘোষণা করলেও আইসিসির নির্দেশনা অনুযায়ী, কোন কারণ ছাড়াই ২৮ সেপ্টেম্বর স্কোয়াডে বদল আনা যাবে। সেই সুযোগ নিবে প্রায় প্রতিটি দল। ভারতের বেশিরভাগ জায়গা নিয়ে প্রশ্ন না থাকলেও স্পিন বিভাগের বৈচিত্র্য আলোচনা।

সম্প্রতি এশিয়া কাপে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপের সঙ্গে মাঝের ওভারে অফ স্পিনারের অভাব তাই ভালোই টের পেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সেই সমস্যাকেও ছাপিয়ে ইনজুরিতে পড়েন তিনি। হাতে ব্যথা পেয়ে ছিটকে যান ফাইনাল থেকে।

অক্ষরের বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দর ছিলেন ফাইনালে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এলেন অশ্বিনও। অধিনায়ক রোহিত জানিয়েছেন, ‘অফ স্পিনার অলরাউন্ডার হিসেবে অশ্বিন বিবেচনায় আছে, তার সঙ্গে আমি ফোনে কথা বলেছি।’

অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল তৈরি করেছে ভারত। প্রথম দুটিতে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদবের মতন তারকারা। দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সিরিজের শেষ ম্যাচে আবার ফিরবেন রোহিত, কোহলিরা।

আগামী ২২, ২৪ ও ২৭ মোহালি, ইন্দোর ও রাজকোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপরই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গৌহাটি যাবে তারা। আগামী ৮ অক্টোবর চেন্নাইতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office