শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আসরে রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

বিয়ের আসরে রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। শনিবার রাত উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে মোঃ আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমানকে গ্রেফতার করে।

ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বর মোঃ ইদ্রিস এর সাথে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্কের জের ধরে ৪ দিন পূর্বে কনে খালেদা বিবি একই ব্লকের মো: ইদ্রিস এর বাসায় চলে যায় এবং বরের পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। তবে এ বিয়ে কনে পক্ষ মেনে নেয়নি। এমতাবস্থায় বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে নিহত হন বরের চাচা মোহাম্মদ বেলাল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office