শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বুবলীর সঙ্গেও ভালো সম্পর্ক, ক্ষমা করবেন না পরীমণি

বিনোদন ডেক্স   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুবলীর সঙ্গেও ভালো সম্পর্ক, ক্ষমা করবেন না পরীমণি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির সঙ্গে খুবই ভালো সম্পর্ক এক পরিচালকের। বিভিন্ন সময়েই এই নায়িকার পাশে সরব উপস্থিতি দেখা মিলেছে তার। তবে হঠাৎ করেই তাদের সম্পর্কে ভাঙনের দেখা দিয়েছে। এর কারণটা অবশ্য পরীমণি ও চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বন্দ্ব।

সম্প্রতি সময়ে এই দুই নায়িকার সম্পর্কের কোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে ভক্তদের সামনে। দুজনেই একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দেন পরীমণি।

যেখানে তিনি বলেন, ‘যে বা যারা আমার শক্রর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’

হঠাৎ কাকে উদ্দেশ্য করে পরীর এমন উপলব্ধি? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন ভক্তরা। যেখানে এসেছে ওই পরিচালকের নাম। নায়িকার ঘনিষ্ঠসূত্রের দাবি, এই পরিচালককে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।

কারণ দুই নায়িকার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলেন তিনি। এমনকি পরীমণি ও বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হওয়ার পরের কয়েক দিন বিভিন্ন জায়গায় ওই পরিচালককে বুবলীর সঙ্গে দেখা গেছে। আর এতেই ক্ষেপেছেন পরীমণি। সেই কারণেই নাকি পরীমণির এই স্ট্যাটাস।

তবে পরীমণি সেই পরিচালকের নাম প্রকাশ করতে চাননি। শুধু দুঃখ প্রকাশ করে বলেছেন. ‘আমার সঙ্গে যার ঝামেলা, যে আমার শত্রু, তার সঙ্গে ঘটনার পরের সারা দিনই ওই মানুষটি ছিলেন। আহারে, আমার শত্রুর সঙ্গে তিনি হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আমাকে যেভাবে ভালোবাসা দেখান, এখন মনে হচ্ছে, এ ভালোবাসা পুরোপুরি ভুয়া। আমিও তাকে সরল মনে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, নানা সময়ে পাশে দাঁড়িয়েছিলাম। এখন মনে হচ্ছে, এসব আমার জন্য বৃথা, কষ্ট পেয়েছি আমি।’

কিন্তু যাকে আপনি শত্রু ভেবে স্ট্যাটাসটি দিয়েছেন, তিনি এসে যদি ক্ষমা চান, তখন কি করবেন? জানতে চাইলে পরী বলেন, ‘অনেক হয়েছে আর নয়। আমি জানি সে হয়তো আসবে। কিন্তু সে সুযোগ আর নাই। এখন আমি ওই মানুষটির ছায়াও আর মাড়াতে চাই না। এ ধরনের মানুষের জায়গা আমার কাছে আর কোনো দিনই হবে না। এ ধরনের বেইমানির জন্য আমি সংসার পর্যন্ত ভেঙে দিয়েছি। আর কী জানতে চান?’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office