শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন করেছে যুক্তরাজ্য প্রতিনিধি দল

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বেথনাল গ্রিন অ্যান্ড বোর এমপি এবং অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশের চেয়ার রুশনারা আলীসহ যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বেক্সিমকোর ভার্টিক্যাল লিডস গ্রিন সার্টিফায়েড ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করে।

প্রতিনিধি দলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটারটন ডিকসনসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেক্সিমকোর গ্রুপ সিইও সৈয়দ নাভেদ হুসাইন তাঁদের স্বাগত জানান। বেক্সিমকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দল টেক্সটাইল, পোশাক, পিপিই এবং সিরামিকের অত্যাধুনিক উৎপাদন এবং একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী দেখে অত্যন্ত মুগ্ধ হন। এ সময় ক্রীড়া সুবিধা এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল ও পিপিই পার্কের মতো সুন্দর ক্যাম্পাস দেখেও মুগ্ধ হন।

প্রতিনিধি দল শাইনপুকুর সিরামিক দেখে খুব মুগ্ধ হন। বেক্সিমকো হেলথ পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেও তাঁরা অভিভূত হন। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের জোরালো সহযোগিতায় বেক্সিমকো ও ইন্টারটেক, বেক্সিমকো হেলথ পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি পিপিই সেন্টার অব এক্সিলেন্স তৈরি করেছে, যা যুক্তরাজ্যের মান মেনে চলার জন্য সর্বস্তরের পরীক্ষা করতে সক্ষম। প্রতিনিধি দল এ সেন্টার পরিদর্শন করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office