শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বেঙ্গল ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক

বিজ্ঞপ্তি   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মিডল্যান্ড ব্যাংক পরিবার স্থপতি মুজহারুল ইসলামের জীবন ও কর্মের ওপর প্রণীত একটি সমন্বিত প্রকাশনার জন্য বেঙ্গল ইনস্টিটিউটকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ৫ লাখ টাকা দেওয়া হয় এবং বাকি ৫ লাখ টাকা দেন মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস-এর গবেষণা ও নকশা পরিচালক মিস নুসরাত সুমাইয়ার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানটি ১৪ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বেঙ্গল ইনস্টিটিউট ‘‘Muzharul Islam: An Architect of Tomorrow” শীর্ষক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে, যা স্থপতি মুজহারুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘‘Architect Muzharul Islam Centenary Project’’ এর অংশ। এই প্রকল্পের আওতায় একটি স্মরণানুষ্ঠান, বক্তৃতা সিরিজ, প্রামাণ্য ভিডিও এবং একটি সমন্বিত প্রকাশনা অন্তর্ভুক্ত রয়েছে, যা ২০২৬ সালের শুরুর দিকে প্রকাশিত হবে। এই মহৎ উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে মিডল্যান্ড ব্যাংক পরিবার বেঙ্গল ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান, প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office