শিরোনাম
দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু কাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত : রিজভী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী ক্লাবে কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী।

সভায় কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজিএমে ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে প্রতিবেদন দুটি গৃহীত হয়। এছাড়া ২০২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা বাড়াতে কোম্পানি কাজ করছে। তিনি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ শরিয়াহভিত্তিক নীতিমালা, দেশের প্রচলিত আইন এবং আইডিআরএ’র নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office