শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

বেঙ্গল ইসলামি লাইফের ২ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

বিজ্ঞপ্তি   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পক্ষ থেকে মো. রমজান মিয়ার মরণোত্তর মৃত্যুদাবির চেক তার সহধর্মিণীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) রংপুরের ছোট মন্থনা এলাকায় মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২,০০,০০০ (দুই লাখ) টাকার মৃত্যুদাবির চেকটি প্রদান করা হয়।

মো. রমজান মিয়া ছিলেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান চৌধুরী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের অফিস পিয়ন। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি তার সহধর্মিণীকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়, কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, লাইফ বীমা শুধুমাত্র আর্থিক সুরক্ষা নয়, এটি পরিবারের জন্য একটি নির্ভরতার প্রতীক। এটি দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর দাবি পরিশোধের হার বর্তমানে ৯৭.৫০% এবং ভবিষ্যতেও গ্রাহকদের দ্রুত দাবি নিষ্পত্তির জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office