শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেলারুশের সেনারাও ইউক্রেনে রাশিয়ার হামলায় অংশ নিতে পারেন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ফাইল ছবি: রয়টার্স

প্রয়োজনে ইউক্রেনে রুশ অভিযানে বেলারুশের সেনারাও অংশ নেবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে এখন পর্যন্ত দেশটির সেনারা ইউক্রেন অভিযানে নামেননি বলে নিশ্চিত করেছেন তিনি। আজ বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিদ্রোহী–নিয়ন্ত্রিত দুই অঞ্চলে সেনা অভিযান শুরু করেছেন রুশ সেনারা। প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশ করেছে ইউক্রেনে। কয়েক সপ্তাহ ধরেই বেলারুশে সেনাসজ্জা বাড়িয়েছে মস্কো। এ নিয়ে পশ্চিমা দেশগুলো আপত্তি তুললেও ক্রেমলিন জানিয়েছিল, সামরিক মহড়ায় অংশ নিতেই সেখানে অবস্থান করছেন সেনারা।

আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘আমি আবার বলছি, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) নেই। তবে যদি প্রয়োজন পড়ে, যদি বেলারুশ ও রাশিয়ার দরকার হয়, তাহলে তাঁরাও অংশ নেবেন।’

পুতিনের ঘোষণার পর স্থানীয় সময় আজ ভোর থেকেই ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে রাশিয়া। হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। প্রাণভয়ে শহরটির বাসিন্দারা হন্যে হয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। এখন পর্যন্ত ইউক্রেনের ৪০ সেনাসদস্য ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

এদিকে হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে কিয়েভও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এ ছাড়া রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা একটি শহরে হামলা করার পর তা প্রতিহত করার সময় প্রায় ৫০ জন ‘দখলদার রুশ’ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনকে ঘিরে সম্প্রতি উত্তেজনা চরমে ওঠে।

দেশটিতে হামলা চালাতেই রাশিয়ার এ তত্পরতা বলে দাবি করছিল পশ্চিমা দেশগুলো। এমন দাবি প্রথম থেকেই উড়িয়ে দিলেও গত সোমবার ইউক্রেনে রুশ সমর্থনপুষ্ট বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন পুতিন। এর ধারাবাহিকতায় দেশটিতে সরাসরি সামরিক অভিযানের নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। ইউক্রেনে সামরিক শাসন জারির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলার আশঙ্কায় গতকাল বুধবার দেশটিতে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office