শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বেশি দামে চিনি বিক্রি ও মজুদ রাখার দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি প্রতিনিধি

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি

বেশী দামে চিনি বিক্রি ও চিনি মজুদ রাখার দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ (১৬ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড ও সেন্ট্রাল রোডে র‌্যাব-৯ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান পরিচালনা করেন।

অভিযানে মৌলভীবাজার রোডস্থ আদি ভান্ডারকে অতিরিক্ত (৩৫ বস্তা) চিনি মজুদ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা ও সেন্টাল রোডস্থ মেসার্স প্রাণ গোপাল বাণিজ্যালয় (জননী ভান্ডার) কে বেশী দামে চিনি বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, বাজারে পর্যাপ্ত তেল চিনি মজুদ থাকা সত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে এসব পন্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনি প্রতিটি দোকানে পন্যমূল্য তালিকা টাঙ্গানোসহ নানা নির্দেশনা দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office