শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৈরুতে হামলার পর খোঁজ মিলছে না ইরানের কুদস ফোর্সের প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকে খোঁজ মিলছে না ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাঈল কানির। গত মাসে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর নিহত হওয়ার পর তিনি লেবাননে যান। গত সপ্তাহ থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ইরানের ঊর্দ্ধতন দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।

ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, কানি গত সপ্তাহে বৈরুতের উপকণ্ঠ দাহিয়েহতে যান। এরপর সেখানে হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। তবে তিনি সাফিউদ্দীনের সঙ্গে দেখা করেননি, যোগ করেন ইরানের কর্মকর্তা।

হিজবুল্লাহর এক কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে সাফিউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। তবে সেখানে সাফিউদ্দীনের সন্ধান করতে যেতে দিচ্ছে না। সেখানে খোঁজ করা হলেই তার ভাগ্যে কি ঘটছে তা বলা যাবে।

সাফিউদ্দিনকে হিজবুল্লাহর সদ্যপ্রয়াত প্রধান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছিল। নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর দাহিয়েতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

ইরানি কর্মকর্তারা বলছেন, ইরান ও হিজবুল্লাহ কোনো পক্ষই ইসমাইল কানির সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইসমাইল কানিকে ইরানের রেভল্যুশনারি গাডর্স কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের প্রধান করে তেহরান।

লেবাননের দাহিয়েতে ইরানসমর্থিত হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল।

এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় ইসমাইল কানি নিহত হয়ে থাকতে পারেন, এমন খবরের বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শশানি বলেন, হামলার ফলাফল তাঁরা এখনো পর্যালোচনা করছেন।

কুদস ফোর্স ইরানের রেভল্যুশনারি গার্ডসের বৈদেশিক শাখা। এই শাখা মধ্যপ্রাচ্যজুড়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে।

গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় নাসরুল্লাহর সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানও নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office