পবিত্র মহন্ত জীবন | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
শেষমেশ! পুরোনো জীর্ণশীর্ণ আর নেই
নতুন গুটিয়ে নেয় তাঁর হৃদয় আঙিনায়
প্রকৃতির লাবণ্যময় ; রোদ্দুর হাসে
নতুন দিগন্তের সূচনায় মাখানো রঙ
আনন্দমোহন সুখবর পৌঁছে দূর বহুদূর।
শহর-নগর উন্মত্ত বাঙালির উচ্ছ্বাস –
বোশেখের প্রথম প্রহর ডাক আসে শোভাযাত্রা
রঙবেরঙ চারুশিল্প, অঙ্কন তুলির ঠোঁটে হাসি পায় রাখাল বাঁশি বাজায় তাঁর মনের সুখে
প্রিয় বাঙালির আবাসভূমি উদার প্রকৃতি রূপ
নববর্ষের উন্মুক্ত আকাশ দুয়ারে
বাঙালি প্রেম উন্মোচন প্রাণ আনন্দে হাসে।