শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ, চটেছেন আনুশকা

  |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

স্বামী বিরাট কোহলির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে প্রকাশ করায় ‘তথাকথিত’ ফটোগ্রাফার এবং সংশ্লিষ্ট প্রকাশনার ওপর ক্ষেপেছেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে আনুশকা লিখেছেন– ‘বারবার বলার পরও এই তথাকথিত ফটোগ্রাফার এবং প্রকাশনা আমাদের ব্যক্তিগতজীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!’

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন আনুশকা ও বিরাট।

গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির কথা জানান এ তারকা। ভক্তদের খবর জানিয়ে ঘরে বসে থাকেননি তিনি। বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে।

অস্ট্রেলিয়া সফরে অবশ্য আনুশকা নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ে ছিলেন অভিনেত্রী।

পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন বিরাট। বছর শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে কাটান ভারত অধিনায়ক। সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল সাইটে।

ছবির ক্যাপশনে জানিয়েছিলেন, প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এর মাঝেই ভোগ ম্যাগাজিনের কভারের জন্য ফটোশুটের কাজ শেষ করেছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবিও পোস্ট করেন। এর পরও ফটোশিকারিদের কবল থেকে রেহাই নেই তারকা দম্পতির।

নিজের পোস্টে আনুশকা জানিয়েছেন, এর আগেও নির্দিষ্ট ওই সংবাদমাধ্যম এবং ফটোগ্রাফারকে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ফের বিনা অনুমতিতে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office